রিয়াল মাদ্রিদ ছাড়ার বার্তা কার্ডিফ থেকে পেয়ে গেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। সেই বার্তার মধ্যে ভালবাসা, আবেগ সবই আছে. রিয়ালের জন্য জমে থাকা হতাশাও রয়েছে। পরিবার ও বন্ধুদের কাছ থেকে এমন বার্তা পাবার পর বেলও এখন দ্বিধান্বিত হয়ে পড়েছেন।গত মৌসুমের শেষেই মূলত রিয়াল মাদ্রিদে বেলের ক্যারিয়ার যে শেষের পথে তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ফিরে আসার পর এ উইঙ্গার কিছুটা স্বস্তি খুঁজে পান। মূল দলে তার জায়গা এখন অনেকটা অনিয়মিত।বেলের জন্য সমসময় রিয়াল ছেড়ে যাবার দরজা খোলা ছিল। একজন বিদেশি খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সি গায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি লাগ লিগা, তিনটি কোপা দেল রে ও তিনটি সুপারকোপা জিতেছেন বিশ্বের এক সময়ের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়। পরিবার ও বন্ধুদের কাছ থেকে পাওয়া বার্তায় স্প্যানিশ ক্লাব ছাড়ার অনুরোধ রয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শুধুমাত্র নিজের সিদ্ধান্তের ওপর যেন তিনি অনড় থাকেন। পিছনে দরজা দিয়ে যেন তাকে যেতে না হয়। বেলের পরিবার মনে করে সুন্দর ও সহজভাবেই তিনি মাদ্রিদ ছেড়ে যাবার যোগ্যতা রাখেন।কোপা দেল রেতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বেলের সামনে সুযোগ আছে রিয়াল মাদ্রিদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র ও রদরিগো আন্তর্জাতিক দায়িত্বের কারনে ব্রাজিল দলে থাকায় ও ইডেন অ্যাজার হ্যাজার্ড ও মার্কো আসেনসিও ইনজুরিতে থাকায় মূল দলে বেলের সুযোগ পাওয়া নিশ্চিত। এছাড়া পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র ম্যাচেও বেলের খেলার সম্ভাবনা রয়েছে।
http://dlvr.it/SJ62CN


0 Comments