Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঝোপে যুবকের মুখ থ্যাঁতলানো মরদেহ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঝোপ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লৌহজং উপজেলার গোয়ালী মাদ্রা স্লুইস গেট এলাকা থেকে শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২১ থেকে ২২ বছর। শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। ইট দিয়ে ওই যুবকের মুখ থেঁতলে দেয়া হয়েছে। তার পরিচয় ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
http://dlvr.it/SJ14Rj

Post a Comment

0 Comments