Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নাটোর জেলা পরিষদে চাকরি

শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নাটোর জেলা পরিষদ। আগ্রহী প্রার্থীকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে ডাকে আবেদনপত্র পোঁছাতে হবে। . ১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা: ১টি বেতন গ্রেড: ১৬ বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি / সমমান বয়স: ১৮ থেকে ৩০ বছর . ২. পদের নাম: অফিস সহায়ক পদের সংখ্যা: ৩টি বেতন গ্রেড: ২০ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / সমমান বয়স: ১৮ থেকে ৩০ বছর . ৩. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদের সংখ্যা: ১টি বেতন গ্রেড: ২০ বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি / সমমান বয়স: ১৮ থেকে ৩০ বছর . প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সঙ্গে ১ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা মূল্যের পে-অর্ডার / ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এ ছাড়া নিজ ঠিকানাসংবলিত ১৫ টাকার ডাকটিকিট যুক্ত ৯.৫ X ৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম দিতে হবে। খামের ওপরে পদের নাম, কোটা এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
http://dlvr.it/SHSKcx

Post a Comment

0 Comments