Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মেসি-এমবাপেদের নতুন কোচ হচ্ছেন জিদান?

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ মরিসিও পচেত্তিনোর ম্যানেজার পদ ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায় তার চাকরিটা চলে যাচ্ছে বলে শোনা যাচ্ছিল, তবে সাবেক টটেনহ্যাম হটস্পার কোচ পচেত্তিনোর দাবি, পিএসজি ছেড়ে দেয়ার বিষয়টি গুজব। পিএসজির সঙ্গে পচেত্তিনোর চুক্তির মেয়াদ এখনও এক বছর রয়েছে। ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট মার্কায় শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মরিসিও পচেত্তিনোর পরিবর্তে প্যারিসের ক্লাব পিএসজির নতুন কোচের দায়িত্ব নেবেন ৪৯ বছর বয়সী ফরাসি তারকা জিনেদিন জিদান। পিএসজির সঙ্গে শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করতেই ফ্রান্স থেকে কাতারের উদ্দেশে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক বস। ২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি জিদান। সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার রিয়ালের কোচ হিসেবে জেতান দুটি লা লিগার শিরোপা। আর চ্যাম্পিয়নস লিগের মুকুট জিতিয়েছেন তিনবার। সম্প্রতি প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়ালের ১৪তম শিরোপা জয়ের সাক্ষী ছিলেন জিদান।
http://dlvr.it/SS0Ty6

Post a Comment

0 Comments