Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শেখ হাসিনার বহরে হামলা: এবার আইনজীবীকে হত্যার হুমকি

বিরোধীদলীয় নেতা থাকার সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজা পাওয়া আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদেরকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় হাবিবের বিরুদ্ধে এই ঘটনায় সাধারণ ডায়েরি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ। ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়ি বহরে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। আদালতে প্রমাণ হয়েছে, এই হামলায় হাবিবের সম্পৃত্ততা ছিল। তাকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। একই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে করা মামলার বিচার এখনো শেষ হয়নি। বুধবার সাক্ষ্যগ্রহণের সময় হাবিবকে কারাগার থেকে আদালতে আনা হয়। সাতক্ষীরা বিশেষ ট্রাইব্যুনাল-৩ এ সাক্ষ্য গ্রহণের সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম এম মুনির, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মীরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন। সাধারণ ডায়েরিতে বলা হয়, বিচারক মামলার পরবর্তী তারিখ ঠিক করে এজলাস কক্ষ ত্যাগ করার সময় হাবিব ও কয়েকজন আসামি অতিরিক্ত অ্যাটর্নি এ এম মুনীরকে সরাসরি জীবননাশের হুমকি দেন। বিভিন্ন জিনিসপত্র তার দিকে ছুঁড়তেও থাকেন তারা। ডায়েরিতে মামলার পরবর্তী তারিখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। আইনজীবী আব্দুল লতিফ নিউজবাংলাকে বলেন, এজলাস কক্ষ ত্যাগ করার সময় আসামি হাবিবসহ কয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম মুনীরকে সরাসরি জীবননাশের হুমকি দেন এবং উচ্চস্বরে বিভিন্ন রকম হুমকি ও ভয়ভীতি দেখান। এ ঘটনায় আমি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রি করেছি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ূম নিউজবাংলাকে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/ST6Msm

Post a Comment

0 Comments