Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আবার বড় দরপতন, সেই ওরিয়নে এখন সর্বনাশ

বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগের মধ্যে আবার ঢালাও দরপতন হলো দেশের পুঁজিবাজারে। স্বল্প মূলধনি কিছু কোম্পানির শেয়ারদর লাফ দিলেও গত কয়েক মাসে লাফিয়ে বাড়ছিল এমন কোম্পানিগুলো দর হারানোয় সূচকের বড় পতন হলো। সূচকের এই পতনে প্রধান ভূমিকায় ছিল তুমুল আলোচিত ওরিয়ন গ্রুপের চার কোম্পানি, যেগুলো গত আগস্ট-সেপ্টেম্বরে সূচক বৃদ্ধিতে ছিল প্রধান ভূমিকায়। সেই সঙ্গে বড় মূলধনি কোম্পানি বেক্সিমকো লিমিটেডের দরপতনও এতে রেখেছে ভূমিকা। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ৮ পয়েন্টের পর দ্বিতীয় কর্মদিবসে সূচক কমল ৬৫ পয়েন্ট। কিছুটা কমল লেনদেনও। বড় পতনের এই দিনে কেবল ২৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৫৩টির আর আগের দিনের দরে হাতবদল হয়েছে ১৮২টি কোম্পানি, সেগুলোর সিংহভাগই লেনদেন হচ্ছে বেঁধে দেয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইসে। লেনদেনও কিছুটা কমেছে। দিন শেষে হাতবদল হয়েছে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ ১৪ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ২৮ লাখ টাকা কম। রোববার হাতবদল হয়েছিল ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ ৪ হাজার টাা। এদিন পতনে থাকা কোম্পানিগুলোর দর এক দিনেই এতটা কমেছে যা বিনিয়োগকারীদেরকে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পতনের উচ্চহারে ব্যাপক ক্ষতি নানা গুজব গুঞ্জনে কিছু কোম্পানির শেয়ারদর লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, সেগুলোর পতনও হয়েছে সবচেয়ে বেশি। লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার কারণে মূল্য সীমা না থাকা দুই কোম্পানি দর হারিয়েছে ১৩ শতাংশের বেশি। গত কিছুদিন ধরে লাফাচ্ছিল এমন চারটি কোম্পানি দর হারিয়েছে ৯ শতাংশের বেশি। আরও চারটি কোম্পানি দর হারিয়েছে ৮ শতাংশ করে, তিনটি দর হারিয়েছে ৭ শতাংশ করে। আটটি কোম্পানির দর কমেছে ৬ শতাংশের বেশি, ১৩টি কোম্পানির দর কমেছে ৫ শতাংশের বেশি, আরও ৮টির কমেছে ৪ শতাংশের বেশি। দর বৃদ্ধির বেশিরভাগই স্বল্প মূলধনি বিপরীতে যেসব কোম্পানির দর বেড়েছে, তার মধ্যে কেবল দুটি করে কোম্পানি আছে যাদের দর যথাক্রমে ৮, ৭, ৫ ও ৩ শতাংশের বেশি বেড়েছে। চারটি কোম্পানির দর ২ শতাংশের বেশি ও ৭টি দর বেড়েছে ১ শতাংশের বেশি। শীর্ষ দশে থাকা ১০টি কোম্পানির সাতটিই স্বল্প মূলধনি। এর মধ্যে একটির দর ১৬ কর্মদিবসে ১৭৫ টাকা ৯০ পয়সা থেকে হয়েছে ৩৯২ টাকা ৩০ পয়সা। সূচক পতনে বেশি প্রভাব ওরিয়ন গ্রুপের, সঙ্গে বেক্সিমকো লিমিটেড তবে দর বৃদ্ধি ও পতনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর শেয়ার সংখ্যা কম থাকায় এগুলো সূচকে প্রভাব বিস্তার করতে পারে কমই। সূচকের বড় পতন হয়েছে মূলত বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন গ্রুপের চার কোম্পানি, বড় মূলধনি বহুজাতিক কোম্পানি লাফার্জ সিমেন্ট, হঠাৎ করে লাফাতে থাকা সি পার্ল, জেএমআই হসপিটাল, আইসিবি ও সোনালী পেপারের দরপতনে। বেক্সিমকো লিমিটেডের ৩.৪৪ শতাংশ দরপতনে ৭.৭৪ পয়েন্ট সূচক কমেছে। ওরিয়ন গ্রুপের চার কোম্পানির মধ্যে বিকন ফার্মা ৫.১ পয়েন্ট, ওরিয়ন ফার্মা ৩.৪৮ পয়েন্ট, কোহিনূর কেমিক্যালস ১.৭৫ পয়েন্ট এবং ওরিয়ন ইনফিউশন সূচক কমিয়েছে ১.৪৩ পয়েন্ট। সব মিলিয়ে এই পাঁচটি কোম্পানিই সূচক ফেলেছে ১৯.৫০ পয়েন্ট। আরও আসছে...
http://dlvr.it/SbCX9N

Post a Comment

0 Comments