Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বৃদ্ধাকে গালাগালের অভিযোগে এসআই প্রত্যাহার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বৃদ্ধার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রতন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে তাকে কোম্পানীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেন পুলিশ সুপার। নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম নিজেই নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ৬০ বছরের সেতারা বেগম উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আকবর হাজী বাড়ির মৃত আবুবক্কর ছিদ্দিকের স্ত্রী। গত শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সকালে ভুক্তভোগী ওই বৃদ্ধাকে বাড়ি গিয়েও হুমকি দিয়ে শাসিয়ে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন এসআই রতন। ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেন, কিছুদিন আগে কোম্পানীগঞ্জের বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় অভিযোগ করতে গেলে এসআই রতন মিয়া বিষয়টি তিনি দেখবেন বলেন। পরে রতন আমাদের কাছে পাঁচ হাজার টাকা চাইলে দুই হাজার টাকা দেয়া হয়। এরপর শনিবার সন্ধ্যার দিকে এসআই আমাকে ফোন দিয়ে বসুরহাট বাজারের হক হোটেলে যেতে বলেন। আমি সেখানে যাব না জানালে তিনি আমাকে মোবাইলে অশ্লীল ভাষায় গালাগাল করেন। এরপর তিনি আমাকে থানার গেইটে যেতে বলেন। আমি থানার গেইটের সামনে গেলে তিনি আবারও গালমন্দ করেন। পরে আমি কাঁদতে কাঁদতে থানা থেকে চলে যাই। অভিযোগের বিষয়ে জানতে এসআই রতন মিয়ার মোবাইলে ফোন দেয়া তা বন্ধ পাওয়া যায়। পুলিশ সুপার শহিদুল নিউজবাংলাকে বলেন, এক বৃদ্ধার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ পাওয়ার পর কোম্পানীগঞ্জ থানার এসআই রতন মিয়াকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আগামী পাঁচ দিনের মধ্যে জেলা পুলিশের পরিদর্শক (অপরাধ) এনামুল হককে নির্দেশ দেয়া হয়েছে।
http://dlvr.it/SbCZd9

Post a Comment

0 Comments