Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘ফারদিনের মৃত্যু মাদক কিনতে গিয়ে’: নিশ্চিত নয় ডিবি

মাদক কিনতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর বিষয়ে খবর প্রকাশ হলেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বলছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ফারদিন হত্যা মামলার তদন্ত নিয়ে শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির প্রধান হারুন অর রশীদ। হারুন বলেন, ফারদিনের বাবার করা মামলায় একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে তারই একজন ফ্রেন্ডকে (আমাতুল বুশরা)। তাকে আমরা গ্রেপ্তার করেছি, তবে আমরা এটা বলছি না, তার বাবা যার নামে মামলা করেছেন, তিনি দায়ী। গ্রেপ্তারের পর রিমান্ডে আনা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। কোথায় ফারদিনকে হত্যা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, (ফারদিন) ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে গিয়েছে। আমরা টেকনিক্যাল মাধ্যমে সেগুলো বের করেছি। আমরা এখনও কংক্রিট তথ্যটা বের করতে পারিনি। তার যে মোবাইলে ডাটা অ্যানালাইসিস, তাতে আমার মনে হয়েছে, ঢাকা শহরের কোথাও হতে পারে। তার মোবাইলের লোকেশন কোনো একসময় নারায়ণগঞ্জেও গিয়েছি। তদন্তের স্বার্থে আমরা এখন কিছু বলছি না। মাদকের কারণে ফারদিনের খুন নিয়ে খবরের পরিপ্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে ডিবির প্রধান বলেন, মাদকের কারণে সে খুন হয়েছে, এই কথা আমরা বলছি না। আবার এক নম্বর আসামি যাকে করা হয়েছে, তিনি খুন করেছেন, সেটাও আমরা বলছি না। ডেমরার চনপাড়া বস্তিতে ডিবির অভিযান চলছে কি না, জানতে চাইলে হারুন অর রশীদ বলন, তদন্তের স্বার্থে শুধু চনপাড়া বস্তি কেন, আমরা নারায়ণগঞ্জ গিয়েছি। ডেমরা ও খিলগাঁওসহ সব জায়গায় ডিবির টিম কাজ করছে। তিনি বলন, ডিবির পক্ষ থেকে আমরা কখনোই বলি নাই যে সে (ফারদিন) চনপাড়া গিয়ে মাদকের কারণে মারা গেছে। আমাদের টিম সবগুলো বিষয় নিয়ে কাজ করছে। একচুয়ালি কী ঘটনা, তা আমরা এখনও বের করতে পারিনি। আরও আসছে
http://dlvr.it/ScfKMG

Post a Comment

0 Comments