ময়মনসিংহের ভালুকায় অগ্নিকান্ডে পাঁচটি বসতবাড়ি ও একটি গোডাউন পুড়ে গেছে।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়া পাড়া এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন।
তিনি জানান, সকাল সাড়ে ছয়টার রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আশেপাশের বাড়িসহ একটি দোকানের গুডাউনে ছড়িয়ে পরে।
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আল মামুন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসায় আশপাশের বাসাবাড়ি ও দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।
http://dlvr.it/ScfLwF


0 Comments