Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পা ভেঙ্গে তিন মাসের জন্য মাঠের বাইরে ম্যাক্সওয়েল

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের থাকতে হয়েছে দর্শক হয়ে। সেই শোক কাটাতে না কাটাতেই আরেকটি ধাক্কা খেল অজিরা। পা ভেঙ্গে তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। জন্মদিনের এক অনুষ্ঠানে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। মেলবোর্ন স্টারসের এক অনুষ্ঠানে দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে যান অজি এই তারকা। সঙ্গে থাকা বন্ধু পড়েন তার শরীরের ওপর। আর তাতে বা পায়ের হাড় ভেঙ্গে যায় ম্যাক্সওয়েলের। রোববার এ হার্ডহিটারের ভাঙ্গা পায়ের অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে ৮ থেকে ১২ সপ্তাহ লাগবে তার সুস্থ হতে। সে মোতাবেক ফেব্রুয়ারির আগ পর্যন্ত ২২ গজে ম্যাক্সওয়েলের সার্ভিস পাবে না টিম অস্ট্রেলিয়া। লম্বা সময়ের জন্য ২২ গজ থেকে ছিটকে যাওয়ায় তারকা এই অজি ক্রিকেটার মিস করবেন চলতি বছরের ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজ। একইসঙ্গে তার থাকারর সম্ভাবনা খুবই কম আগামী বছর অনুষ্ঠিতব্য সাউথ আফ্রিকার বিপক্ষের ওয়ানডে সিরিজেও।
http://dlvr.it/SchVKv

Post a Comment

0 Comments