Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফরিদপুরে বিএনপির সমাবেশে বাধার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

ফরিদপুরে বিএনপির গণসমাবেশে বাধা ও হামলা-মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতে নেতৃত্ব দেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে রিজভী বলেন, শেষ সময়ে এসে সরকার আবারও গুম-খুন শুরু করেছে। বিভিন্ন স্থান থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নেতাকর্মীদের তুলে নেয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে। ক্ষমতাসীনরা পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে সমাবেশ করে। আর বিএনপির সমাবেশের আগে ও সমাবেশের দিন অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকে। মানুষের ওপর হামলা করে। তিনি বলেন, কোনো বাধাই বিএনপিকে ঠেকাতে পারবে না। সরকার পতনের আন্দোলন ঠেকানো যাবে না। এই অবৈধ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের শফিউদ্দিন সেন্টু, উত্তরের মোকাব্বির, আরিফা সুলতানা রুমা, মেহেবুব মাসুম শান্তসহ সহস্রাধিক নেতাকর্মী।
http://dlvr.it/ScfY5G

Post a Comment

0 Comments