রংপুরে আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় দুই আসামীর ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুর জেলা ও দায়রা জজ আদালত-১।
সোমবার দুপুরে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম। এ সময় তিন আসামী কারাগারে আটক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মীর আতাহার আলী।
সরকারপক্ষের আইজীবি আবদুল মালেক বলেন, ২০২০ সালের ৫ জুন জুমার নামাজের সময় রংপুর মহানগরীর মডার্ন মোড় সংলগ্ন বারো আউলিয়া গ্রামে বাড়িতে ঢুকে হত্যা করা হয় আইনজীবী আসাদুল ইসলামকে।
এ ঘটনায় তার মেয়ে অংকন হক বাদী হয়ে ঘটনার দিন মামলা করেন। মামলায় দুই জনের নাম উল্লেখ করা হয়। তবে পুলিশ তদন্ত করে রতন মিয়া, তার মা মোর্শেদা বেওয়া এবং সাইফুল ইসলামের নামে অভিযোগপত্র দাখিল করেন।
আবদুল মালেক বলেন, রতন মিয়া ও সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপর আসামী মোর্শেদা বেওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মালেক বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। ন্যায়বিচারের স্বার্থে রায় দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।
http://dlvr.it/SckfWX


0 Comments