Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পরীমনির মাদক মামলার সাক্ষ্য পিছিয়ে ১৫ ডিসেম্বর

রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপপরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সাক্ষ্য দিয়েছেন। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তিনি সাক্ষ্য দেন। এদিন মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও খালু কবির আদালতে উপস্থিত ছিলেন। পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন। এরপর আদালত জব্দ তালিকার সাক্ষীর জবানবন্দি নেন। এ সময় আসামিপক্ষ জেরার জন্য সময়ের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন ঠিক করেন। গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। গত বছরের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন। এদিকে, গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
http://dlvr.it/SckmZX

Post a Comment

0 Comments