Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অবশেষে ঢাকায় নোরা ফাতেহি

কদিন ধরে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ঢাকায় পৌঁছালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নোরারা ঢাকায় আসা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডএনবিআর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাল্টাপাল্টি বক্তব্যে কদিন ধরেই ধন্দে ছিলেন তার বাংলাদেশের ভক্ত-অনুরাগীরা। এইসব শঙ্কা কাটিয়ে গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২ যোগ দিতে শুক্রবার সকাল ঢাকায় পৌঁছেছেন এই বলিউড ডিভা। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন এই অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ওমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি বলেন, বেশ কিছুক্ষণ আগে তিনি (নোরা ফাতেহি) ঢাকায় পৌঁছেছেন। এই মূহূর্তে আমরা আর বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। আর আমাদের অনুষ্ঠান সময় মতোই শুরু হবে। এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। এর আগে মারিয়া নিউজবাংলাকে জানিয়েছিলেন, নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। এ ছাড়া অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মিত হবে।
http://dlvr.it/Scz514

Post a Comment

0 Comments