Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শুধু ক্যারিকেচার নয়, চরিত্রটিই হতে চেয়েছি: নওয়াজউদ্দিন সিদ্দিকী

বলিউডের ভার্সেটাইল অভিনেতার মধ্যে অন্যতম একজন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ পর্যন্ত নানা মাত্রিক চরিত্রে দেখা গেছে তাকে। শুধু চরিত্রের লুকে নয়, সেই সব চরিত্রকে বিশ্বাসযোগ্য করে ফুটিয়ে তোলার ক্ষেত্রের এই অভিনেতার জুড়ি মেলা ভার। এবার তেমনই এক চরিত্র নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তার আসন্ন সিনেমা হাড্ডিতে একজন ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় নওয়াজউদ্দিনের ফার্স্ট লুক প্রকাশ পায় গত আগস্টে। সিলভার গাউন পরিহিত সেই লুক দেখে নড়েচড়ে বসেন তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা। প্রসংশায় ভাসায় অভিনেতাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছেন হাড্ডিতে নওয়াজের আরেক লুক। যা দেখে চেনার উপায় নেই এই অভিনেতাকে। যেখানে সবুজ শাড়ি পড়ে একজন ট্রান্সজেন্ডার নারীর লুকে দেখা দিয়েছেন তিনি। সেই চরিত্র নিয়ে গিয়ে বলতে গিয়ে সম্প্রতি নিউজ১৮ ডটকমের এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছেন, হাড্ডির শুটিং করতে গিয়ে ট্রান্সজেন্ডারদের সঙ্গে দীর্ঘ সময় কেটেছে। আমার কাছে যেন নতুন এক দুনিয়া উন্মোচন হয়েছে। আমার কাছে চ্যালেঞ্জ ছিল তাদের চরিত্রের ক্যারিকেচার যাতে না হয়, যেন বিশ্বাসযোগ্য করে তুলতে পারি। নওয়াজউদ্দিন বলেন, আমি হাড্ডিতে অনেক ট্রান্সজেন্ডার মানুষদের সঙ্গে কাজ করছি। তাদের মধ্যে ২০-২৫ জনের সঙ্গে একটি পরিবেশে ছিলাম। তারা পৃথিবীটাকে সম্পূর্ণ ভিন্ন উপায়ে দেখেন। এটা সত্যিই আকর্ষণীয় ছিল। আমি তাদের এই যাত্রা সম্পর্কে অনেক কিছু জেনেছি। তিনি বলেন, এই চরিত্রটি ক্যারিকেচারের মতো হোক তা আমি চাইনি। আমি চরিত্রটিকে হাড়ে-মজ্জায় অনুভব করতে চেয়েছি। আর এ কারণেই আমি তাদের (ট্রান্সজেন্ডার মানুষদের) সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন অপেক্ষায় আছি শেষ পর্যন্ত এটি পর্দায় কেমন দেখায়। এ দিকে খুব শিগগিরই হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নওয়াজউদ্দিন। লক্ষ্মণ লোপেজ নামের এক সিনেমায় শেফের ভূমিকায় দেখা যাবে। View this post on Instagram A post shared by Zee Studios (@zeestudiosofficial) তিনি জানান, সিনেমাটি এই নভেম্বরেই যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হওয়ার কথা ছিল, তবে সেই তারিখ পরিবর্তন হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে।
http://dlvr.it/Sd4D4k

Post a Comment

0 Comments