Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপের টিকিটের দাম এবারই সবচেয়ে বেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আগামীকাল থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বিশ্বকাপ ফুটবল। এবারই মধ্যপ্রাচ্যের কোনো দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক স্বত্ব পাওয়ার পর থেকে কাতারকে নিয়ে বির্তক চলছে। সবশেষ বির্তক টিকিটের মূল্য নিয়ে। গত ২০ বছরের হিসাবে কাতার বিশ্বকাপ টিকিটের দাম সবচেয়ে বেশি।১৮ ডিসেম্বরের ফাইনাল খেলা দেখতে ভক্তদের ৬৮৪ পাউন্ড বা বাংলাদেশি টাকায় ৬৬ হাজার টাকার বেশি খরচ করতে হবে। যা ২০১৮ সালের ফাইনালের টিকিটের গড় দাম থেকে ৫৯ শতাংশ বেশি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চেয়ে গড়ে ৪০ শতাংশ বেশি এবারের টিকিটের দাম।রাশিয়া বিশ্বকাপে টিকিটের গড় দাম ছিল ২১৪ পাউন্ড বা প্রায় ২১ হাজার টাকা। এ বার কাতার বিশ্বকাপে তা করা হয়েছে ২৮৬ পাউন্ড বা প্রায় ২৮ হাজার টাকা।গত ২০ বছরে কোনও বিশ্বকাপের টিকিটের গড় দাম এত বেশি ছিল না। জার্মানির মিউনিখ ভিত্তিক খেলাধুলার সংবাদ মাধ্যম কেলার স্পোর্টসের এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।কেলার স্পোর্টসের সমীক্ষায় বলা হয়েছে, কাতার বিশ্বকাপকে এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে খরচে আসর হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের জন্য ছটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। সংস্কার করা হয়েছে আরও দুটি স্টেডিয়াম। আটটি স্টেডিয়ামের জন্যই শুধু খরচ করা হয়েছে ৩ বিলিয়ন ডলার।তারা আরও জানায়, রাজধানী দোহার অন্যান্য পরিকাঠামো গড়ে তুলতেও বিপুল পরিমানে অর্থ খরচ করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাস্তা-বিমানবন্দরও। এজন্য অবাক হওয়ার কিছু নেই, কাতার বিশ্বকাপে গড়ে টিকিটের দাম সবচেয়ে বেশি করা হয়েছে।কাতার বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে বিতর্ক হলেও এ নিয়ে কিছুই বলেনি ফিফা। এর আগে ফিফা জানিয়েছিলো, কাতারের আটটি স্টেডিয়ামের জন্য নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপের ৩০ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।২০০৬ জার্মানি বিশ্বকাপের টিকিটের দাম নিয়েও বির্তক তৈরি হয়েছিলো। এবার জার্মানিকে ছাপিয়ে গেছে কাতার। ২০০৬ বিশ্বকাপের টিকিটের গড় দাম ছিল ১০০ পাউন্ড বা প্রায় ১০ হাজার টাকা।গত আসরে ফাইনাল ম্যাচের টিকিটের গড় দাম ছিল ২২১ পাউন্ড বা প্রায় সাড়ে ২১ হাজার টাকা।
http://dlvr.it/Sd4DYh

Post a Comment

0 Comments