Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাঠে আওয়ামী লীগও

রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণ-অবস্থান কর্মসূচির বিপরীতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির নেতারা বলেন, কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে তা প্রতিরোধ করার পরিকল্পনা ছিল তাদের। দুপুর দুইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিএনপি তাদের গণ-অবস্থান শেষ করে। এর আগে মূলত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির কর্মসূচি লক্ষ্য রাখে আওয়ামী লীগ। সে জন্য ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে বুধবার সকাল ১০টা থেকেই অবস্থান নেন তারা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আলোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৩টায় রাজধানীর চিড়িয়াখানা রোডের ঈদগাঁও মাঠে এ সমাবেশে হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
http://dlvr.it/Sgj0xj

Post a Comment

0 Comments