Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে স্লোগান দিয়ে মিছিল করায় ২১ আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আগামী ২৩ জানুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে ৫ জানুয়ারি এ ঘটনায় জেলার আইনজীবী সমিতির সভাপতি তানভীর আহমেদ ভূঞা এবং সম্পাদক (প্রশাসন) মো. আক্কাস আলী ও জুবায়ের ইসলামকে ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়। আইনজীবীদের আচরণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগার প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন। তার লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট মঙ্গলবার আদেশ দেয়। গত ২ জানুয়ারি আগের ঘটনার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের সঙ্গে আইনজীবীদের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়য়। এ ঘটনায় আইনজীবী ও বিচারকদের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। তলব করা ২১ আইনজীবী হলেন মিনহাজুল ইসলাম এমদাদুল হক হাদি, নিজামুদ্দিন খান রানা, আনিছুর রহমান মঞ্জু, মো. জুম্মন চৌধুরী, রাশেদ মিয়া হাজারী, জাহের আলী, মো. আ. আজিজ খান, দেওয়ান ইফতেখার রেজা রাসেল, মো. ছদর উদ্দিন, মাহমুদুর রহমান রনি, মো. মাহবুবুর রহমান, মো. আরিফুল হক মাসুদ, মীর মোহাম্মদ রাইসুল আহম্মেদ, মহিবুর রহমান, মো. জাকারিয়া আহমেদ, মো. মোবারক উল্লা, মো. ফারুক আহমেদ, সফিক আহমেদ ও ইকবাল।
http://dlvr.it/SgfNYs

Post a Comment

0 Comments