Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুই আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র তুলেছিলেন তিনি। রোববার দুপুর একটার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তা বাতিলের আদেশ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় দুটি আসনেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে ২০১৮ সালে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। কিন্তু নির্বাচনে নজিরবিহীন কারচুপি, তার এজেন্টকে বের করে দেয়া এবং তার ওপর হামলার অভিযোগ এনে সেই ভোট বর্জন করেন তিনি। এবার বিএনপি নেতাদের সংসদ থেকে পদত্যাগ করার কারণে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন শূন্য হয়। ফলে তৃতীয়বারের মতো আসনটিতে নির্বাচন দিতে হচ্ছে।
http://dlvr.it/SgYBrW

Post a Comment

0 Comments