Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)। ৪০ বছর বয়সী মাসুদ মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষি আকমল হোসেন বলেন, শনিবার বিকেলের দিকে মাসুদ মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কতৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক রাত ১২টায় ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহতের হাজতি নং ২৪/২৩। তার বাবার নাম আল আমিন। তিনি কোন মামলার আসামি ছিল এ বিষয়ে আমরা কিছু জানি না। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
http://dlvr.it/SgYFG6

Post a Comment

0 Comments