Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আবারও আদালতে জ্যাকলিন

বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার হাজিরা দিতে শুক্রবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখর ও অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন অভিনেত্রী। আরও পড়ুন: ২০০ কোটি রুপি পাচার মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট এই অর্থ পাচার মামলায় সুকেশ ও জড়িত অন্যান্যদের মধ্যে অন্যতম অভিযুক্ত জ্যাকলিন। ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। আরও পড়ুন: ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় জামিন পেলেন জ্যাকলিন গত বছরের ১৭ আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।
http://dlvr.it/SgShV9

Post a Comment

0 Comments