Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাসের চাপায় প্রাণ গেলো সব‌জি বি‌ক্রেতার

বরিশালের উজিরপুর উপজেলায় বাসের চাপায় দুলাল খান নামে এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ইচলাদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী দুলাল খান উপজেলার মাদারসি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সবজি বিক্রেতা। স্থানীয়রা জানান, ইচলাদিতে রাস্তার পাশ ধরে হাঁটছিলেন দুলাল খান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি তমাল সরকার বলেন, পথচারীকে চাপা দিয়ে বাসটি পালিয়ে গেছে। ড্রাইভারকে এখনও আটক করা যায়নি।
http://dlvr.it/SgSgLd

Post a Comment

0 Comments