Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চলে গেলেন শহীদজায়া পান্না কায়সার

বরেণ্য লেখক, গবেষক, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যু হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার বেলা ১১টার দিকে মৃত্যু হয় পান্নার, যার বয়স হয়েছিল ৭৩ বছর। নিউজবাংলাকে বিষয়টি জানান শিশু কিশোর আন্দোলনের আরেক সংগঠক রাজন ভট্টাচার্য। শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লা কায়সারের সহধর্মিণী ও অভিনেত্রী শমী কায়সারের মা অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হন পান্না কায়সার। যুদ্ধাপরাধীদের বিচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার স্লোগানে পরিচালিত শিশু কিশোরদের সংগঠন খেলাঘর নিয়ে আজীবন সক্রিয় ছিলেন তিনি। পেশাজীবনে তিনি বেছে নিয়েছিলেন শিক্ষকতাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা পান্না কায়সার শিক্ষকতা করেছেন রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজে। দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন খেলাঘরের অন্যতম প্রধান সংগঠক ছিলেন সদ্যপ্রয়াত পান্না কায়সার।
http://dlvr.it/StB8Z7

Post a Comment

0 Comments