Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হরিয়ানায় সাম্প্রদায়িক সংঘাত: ছুটিতে থাকা পুলিশপ্রধানকে বদলি

ভারতের হরিয়ানার গুরুগ্রাম সংলগ্ন নুহ এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের সমাবেশেকে ঘিরে সোমবার সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। ওই সময় ছুটিতে থাকা নুহ শহরের পুলিশপ্রধান বরুণ সিংলাকে বদলি করেছে রাজ্য সরকার। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, হরিয়ানা থেকে ১৬০ কিলোমিটার দূরে রাজ্যের ভিওয়ানি জেলায় বদলি করা হয়েছে সিংলাকে। প্রতিবেদনে বলা হয়, সিংলার অনুপস্থিতিতে সংঘর্ষের শুরুতে আইপিএস অফিসার নরেন্দ্র বিজারনিয়াকে ভিওয়ানি থেকে নুহতে পাঠানো হয়েছিল। সেই কর্মকর্তাকেই সিংলার স্থলাভিষিক্ত করা হয়েছে। বিজারনিয়া সহিংসতা শুরু হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ছিলেন। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত নুহ জেলার পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তিনি। ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেয়ার ঘটনায় সোমবার অগ্নিগর্ভ হয়ে ওঠে হরিয়ানার গুরুগ্রাম জেলা ও নুহ। ওই ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে; আহত হয়েছে অন্তত ৭০ জন। ঘটনার ধারাবাহিকতায় ৩১ জুলাই রাতেই গুরুগ্রামের সেক্টর-৫৭-এর একটি মসজিদে হামলা চালায় দুর্বৃত্তরা। সে সময় মসজিদটিতে আগুন ধরিয়ে দেয়া হয়; গুলিও চালায় দৃষ্কৃতকারীরা। ঘটনার সময় মসজিদের ইমাম নিহত হন।
http://dlvr.it/StB9qH

Post a Comment

0 Comments