Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জের সরারচরে পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সরারচর স্টেশন এলাকায় রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। ওই সময় পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রমও শুরু হয়নি। এ কর্মকর্তা আরও জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
http://dlvr.it/StGR5W

Post a Comment

0 Comments