Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মণিপুরে সহিংসতা অব্যাহত: ২৪ ঘণ্টায় ছয়জন নিহত

ভারতের সংঘাতপীড়িত রাজ্য মণিপুরে সহিংসতা অব্যাহত রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোর থেকে ২৪ ঘণ্টায় রাজ্যটিতে সহিংসতায় বাবা ও ছেলেসহ ছয়জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও ১৬ জন। মণিপুরের বিষ্ণুপুর-চুরাচাঁদপুর সীমান্তের বেশ কয়েকটি জেলায় শনিবার দিনব্যাপী দুই পক্ষের মর্টার ও গ্রেনেড হামলার ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাজ্যটিতে তিনজনের মৃত্যু হয়েছিল। সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে বুলেটবিদ্ধ এক বিদ্রোহীকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব-পশ্চিম ইম্ফলের জেলাগুলোতে কারফিউ শিথিল করা হবে না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পশ্চিম ইম্ফলে ঘরবাড়ি পুড়িয়ে দেয়া ও হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষুব্ধ স্থানীয়রা। চলতি বছরের এপ্রিল থেকে মণিপুরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজ্যটিতে তফসিলি সম্প্রদায় হিসেবে অন্তর্ভুক্ত হতে মৈতেয়রা দাবি জানায়। এর মধ্য দিয়ে তারা কোটাসহ বনের জমিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চেয়েছে। কুকি সম্প্রদায়ের লোকজন এর প্রতিবাদ করলে শুরু হয় সহিংসতা।
http://dlvr.it/StGQF9

Post a Comment

0 Comments