Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকায় সাঈদীর গায়েবি জানাজার অনুমতি পাবে না জামায়াত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। তাই তাদের উদ্যোগে গায়েবি জানাজার আয়োজনের অনুমতি দেয়া হবে না। মঙ্গলবার রাজধানীর মিন্টু রোডে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপি কমিশনার বলেন, সোমবার রাতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে মারা যান। তার মরদেহ নিয়ে জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। পুলিশের ওপর আক্রমণসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। জামাত শিবির কর্মীরা কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে। খন্দকার গোলাম ফারুক বলেন, ফজরের নামাজের পর জামাত-শিবির নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকা দখল করে নেয়। ফেসবুকে লাইভ দিয়ে সবাইকে সেখানে ডেকে আনে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরে যেতে বললে তারা তোয়াক্কা করেনি। পরে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সীমিত শক্তি প্রয়োগ করে। এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, সোমবার রাতের হামলা ও ভাঙচুরের বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার তাদেরকে গায়েবি জানাজার অনুমতি দেয়া হবে না।
http://dlvr.it/StfwJ1

Post a Comment

0 Comments