Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হাসপাতাল থেকে শিশু চুরি, এক দিন পরও হয়নি উদ্ধার

কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার এক দিন পরও উদ্ধার হয়নি নবজাতক। পুলিশ বলছে, শিশুটি উদ্ধারে একাধিক টিম কাজ করছে। হাসপাতালের বহির্বিভাগ থেকে রোববার সকাল সাড়ে ১০টায় নবজাতক চুরির ঘটনা ঘটে। শিশুটির মা আয়েশা আক্তার বলেন, সারা রাত ছটফট করেছি। আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে জানি না। আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দিন। আমি আর কিছু চাই না। আয়েশা হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) আবদুল মান্নান বলেন, গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শিশুটি আগে উদ্ধার করি। তারপর বিস্তারিত জানা যাবে। কুমিল্লা জেনারেল হাসপাতালে ৯ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে আয়েশা ও জসীম দম্পতির একটি মেয়েসন্তান জন্মগ্রহণ করে। তাদের বাড়ি কুমিল্লা নগরীর বারপাড়ায়। রোববার নবজাতকের নানি নূরজাহান বেগম বহির্বিভাগে টিকিট কাটতে যান। ওই সময় তিনি তার নাতনিকে এক নারীর কাছে দিয়ে যান। টিকেট কেটে এসে দেখেন তার নাতনিসহ ওই নারী ওখানে নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে চলে যাচ্ছেন।
http://dlvr.it/StcPSW

Post a Comment

0 Comments