Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুমিল্লায় হাসপাতাল থেকে শিশু চুরি!

কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের নবাব ফয়জুন্নেছা গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চলছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল করিম খন্দকার বলেন, ৯ আগস্ট হাসপাতালে সিজারের মাধ্যমে কন্যা শিশুটির জন্ম হয়। আজ (রোববার) সকালে আউটডোরে টিকিটের জন্য অন্য একটি মহিলার কালে শিশুটিকে দিয়ে মা টিকিট কাটতে যান। এই ফাঁকে শিশুটি চুরি হয়ে গেছে বলে অভিযোগ করেন মা। তবে শিশুটি চুরি হয়েছে নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে তা পুলিশই ভালোভাবে বলতে পারবে। শিশুটির মা আয়েশা বেগম জানান, তার বাড়ি নগরীর বারপাড়ায়। স্বামীর নাম জসিম উদ্দিন। সন্তান বুকের দুধ পাচ্ছিল না। তাই ডাক্তার দেখানোর জন্য তিনি টিকিট কাটতে যান। এ সময় অন্য একজন মহিলার কোলে সন্তানকে রেখে যান। টিকিট কেটে এসে দেখেন তার সন্তানসহ ওই মহিলা নেই। সন্তান ফিরে পেতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আকুতি জানান। হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডের ইনচার্জ ফাহিমা আক্তার বলেন, শিশুটি সুস্থই ছিলো। তারপরও শিশুটির মা বলছিল যে সন্তান বুকের দুধ পাচ্ছে না। সকালে চিকিৎসক মোহসিনা আবেদিন কলি এসেও শিশুটিকে স্বাভাবিক দেখেন। পরে শিশুটির মা কার সঙ্গে যেন কথা বলে আউটডোরে টিকিট কাটতে যান। কিছুক্ষণ পর আয়েশা আক্তারের মা এসে চিৎকার করে জানান যে তার নাতনিকে কেউ চুরি করে নিয়ে গেছে। মা সঙ্গে থাকার পরও আয়েশা আক্তার কেন সন্তানকে অন্য মহিলার কোলে দিয়ে টিকিট কাটতে যাবেন বুঝতে পারছি না। এদিকে অভিযোগ পেয়ে হাসপাতালে আসে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত হচ্ছে। তারপরই বিস্তারিত জানাতে পারব।
http://dlvr.it/StZzmk

Post a Comment

0 Comments